August 21, 2026, 2:31 pm
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠিত।

মো:শাহজালাল জুয়েল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠিত

মো:শাহজালাল জুয়েল:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নতুন সংসদের যাত্রা। রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ আয়োজিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান অনুযায়ী শপথ নেন।

সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।

সকাল থেকে সংসদ ভবন প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচিত এমপিরা নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়ে একে একে শপথ পাঠ করেন এবং স্বাক্ষর করেন শপথ নিবন্ধনে।

ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনও এদিন শপথ গ্রহণ করেন। শপথ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন সংসদের যাত্রা শুরুর মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মধ্য দিয়েই একজন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী অধিবেশন থেকে কার্যক্রমে অংশ নিতে