;
October 6, 2026, 1:05 am
শিরোনাম:
ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার

মাহমুদা আক্তার পুষন

মাহমুদা আক্তার পুষন :

বিমানের টিকিটে সিন্ডিকেট ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এ বিষয়ে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) কারিগরি সহযোগিতা চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বিমান খাতের অনিয়ম রোধ, আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানের টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ।

বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

আইএটিএর পক্ষ থেকে দেশের বিমান চলাচল খাতের উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়।

পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ কেন্দ্রে উন্নীত করতেও সহায়তা দিতে চায় সংস্থাটি।



;