;
October 4, 2026, 11:29 pm
শিরোনাম:
ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

সমাজসেবক ও রাজনীতিবিদ আক্তার সরকারের ইন্তেকাল

মো:শাহজালাল জুয়েল

সমাজসেবক ও রাজনীতিবিদ আক্তার সরকারের ইন্তেকাল

মো:শাহজালাল জুয়েল:
চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানার শীলমন্দি এলাকার খুবই পরিচিত সমাজসেবক ও রাজনীতিবিদ আক্তার সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আক্তার সরকার একজন সচেতন সমাজচিন্তক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে কাজ করে গেছেন। বিশেষ করে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং ভবিষ্যতে তারা যেন সমাজের দায়িত্ব নিতে পারে—এই লক্ষ্যেই তিনি সক্রিয় ছিলেন।

পারিবারিক ও সামাজিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও দায়িত্বশীল। এলাকার মানুষের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন এবং সামাজিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।
তার ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম আক্তার সরকারের জানাজা ও দাফন বাদ জোহর আল-ফাত্তাহ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।”



;