;
October 4, 2026, 10:28 pm
শিরোনাম:
ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

চাঁদপুরে ৭ জন মিলে ঈদের জামাত আদায়

সাইফুর রহমান সবুজঃ

সাইফুর রহমান সবুজঃ

ঈদুল ফিতরে নাড়ীর টানে বাড়ি ফেরার পথে যখন দেশের মানুষ। এমন সময় দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রীতিমতো মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামে।

জেলার হাজীগঞ্জের সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপিত হয়।
তবে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন।

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’
সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।
তিনি যুক্তি দেখান, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে।

প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক বলেন, ‘মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখলাম সেখানে সত্যিই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।’

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে।



;