;
October 4, 2026, 10:28 pm
শিরোনাম:
ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

দায়িত্ব নিয়েই মাঠে এমপি জাহাঙ্গীর হোসেন: আশকোনা পানীর পাম্প রোডে দ্রুত সংস্কারের আশ্বাস।

মো:জাহিদ মিয়া

মো:জাহিদ মিয়া:

রাজধানীর দক্ষিণখান এলাকার দীর্ঘদিনের অবহেলিত সড়ক ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরেজমিন পরিদর্শনে গিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য, ঢাকা–১৮ আসন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জনগণের ভোগান্তি লাঘবে বিভিন্ন এলাকায় ঘুরে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করছেন।
সম্প্রতি তিনি রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা পানীর পাম্প রোড পরিদর্শন করেন। এলাকাবাসীর বহুদিনের অভিযোগ—ভাঙাচোরা রাস্তা, খানাখন্দ ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়, ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।
পরিদর্শনকালে এমপি জাহাঙ্গীর হোসেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার বিস্তারিত শোনেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য।
এ সময় তিনি বলেন,
“এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি কথা দিচ্ছি, এক মাসের মধ্যে এই রাস্তার কাজ শুরু করবো এবং দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করবো। জনগণের কষ্ট লাঘব করাই আমার প্রথম দায়িত্ব।”
স্থানীয় বাসিন্দারা এমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কার কাজ শুরু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং জলাবদ্ধতার সমস্যারও স্থায়ী সমাধান হবে।
উল্লেখ্য, দায়িত্ব পাওয়ার পর থেকেই এমপি এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ শুরু করেছেন। স্থানীয়দের মতে, তার এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে।
এলাকাবাসীর প্রত্যাশা—ঘোষিত সময়সীমার মধ্যেই আশকোনা পানীর পাম্প রোডের সংস্কার কাজ শুরু হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে দক্ষিণখানের



;