August 20, 2026, 12:18 pm
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি

অনলাইন ডেস্ক :

অনলাইন ডেস্ক : দেশের মেধাবী, সম্ভাবনাময় ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে ‘হেভা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৬’ চালু করেছে হেভা ফাউন্ডেশন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষা সহায়তা পাবেন।
হেভা ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত দেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিকেল কলেজের নিয়মিত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে স্নাতক (সম্মান) বা সমমান পর্যায়ের প্রথম বর্ষ অথবা প্রথম বা দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের স্নাতক বা সমমানের শিক্ষাক্রমের স্বাভাবিক মেয়াদ পর্যন্ত প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। তবে বৃত্তি অব্যাহত রাখার ক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষাগত অগ্রগতি ও বৃত্তির অন্যান্য নির্ধারিত শর্ত বিবেচনা করা হবে।
হেভা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হলো, অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ থেমে না যায়। এই বৃত্তির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তাই দিতে চাই না, তাদের সম্ভাবনা বিকাশের পথেও পাশে থাকতে চাই।”
আবেদনের যোগ্যতা
বৃত্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকার ও ইউজিসি স্বীকৃত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বা কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা মেডিকেল কলেজের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
আবেদনকারীকে স্নাতক (সম্মান) বা সমমান পর্যায়ের প্রথম বর্ষ অথবা প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত হতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সন্তোষজনক ফলাফল থাকতে হবে এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার গ্রহণযোগ্য প্রমাণ দিতে হবে।
এ ছাড়া অন্য কোনো সরকারি বা বেসরকারি বৃত্তি বা আর্থিক সহায়তা গ্রহণ করলে সে তথ্য প্রকাশ করতে হবে। আবেদনপত্রে দেওয়া সব তথ্য ও কাগজপত্র সত্য, নির্ভুল ও হালনাগাদ হতে হবে। কোনো গুরুতর শৃঙ্খলাভঙ্গ বা ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিরা এ বৃত্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না।
হেভা ফাউন্ডেশন জানিয়েছে, আবেদনকারীদের মেধা, আর্থিক প্রয়োজন, পারিবারিক ও ব্যক্তিগত পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সমন্বিতভাবে মূল্যায়ন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে।
সমমানের যোগ্যতা ও আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে অত্যন্ত দরিদ্র বা নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থী, এতিম বা একক অভিভাবকের সন্তান, নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থী, নৃগোষ্ঠী বা জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থী, দুর্গম ও দুর্যোগপ্রবণ এলাকার শিক্ষার্থী এবং পরিবারের প্রথম প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।
এ ছাড়া দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থী এবং মানবিক, সামাজিক, সাংস্কৃতিক বা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় শিক্ষার্থীদের বিষয়ও মূল্যায়নের সময় বিবেচনা করা হবে। তবে শুধু কোনো বিশেষ শ্রেণি, পরিচয় বা পটভূমির ভিত্তিতে কাউকে বৃত্তি দেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ তথ্য
বৃত্তির নাম: হেভা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৬
মাসিক শিক্ষা সহায়তা: ২ হাজার ৫০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
প্রাথমিক ফলাফল প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন: হেভা ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন আবেদন লিংকের মাধ্যমে।
যোগাযোগ:
হেভা ফাউন্ডেশন
লেভেল-০৪, হাউস-০২, রোড-১১, সেক্টর-০৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ওয়েবসাইট: hevafoundationbd.org
ই-মেইল: info@hevafoundationbd.org
ফোন: +880248959494, +8801711-657294
শিক্ষাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অব্যাহত রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে হেভা ফাউন্ডেশন।