August 20, 2026, 3:12 pm
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি জালাল উদ্দীনের হঠাৎ হানা, পেলেন নানা অনিয়ম

সাইফুর রহমান সবুজঃ

সাইফুর রহমান সবুজঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে এসে নানা অনিয়ম পেয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তিনি দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে উপস্থিত হন। প্রথমে তিনি আউটডোরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাধারন রোগীদের নানা অভিযোগ শুনেন। এ সময় আউটডোরের কয়েকজন ডাঃ অনুপস্থিত ছিলেন।অতপর তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রায়হানের কক্ষে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. গোলাম রায়হান অফিসে উপস্থিত নাই। দীর্ঘক্ষন অপেক্ষার পর বেলা ১১টা ১৫ মিনিটে স্বাস্থ্য কমকর্তা ডাঃ গোলাম রায়হান কক্ষে প্রবেশ করেন এবং দুঃখ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমপি ড. জালাল উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান উনিই যদি সময়মতো অফিস না করে তাহলে হাসপাতাল সঠিকভাবে চলবে কিভাবে? ঘরের পিতা মাতা যদি ফাঁকিবাজ হয় তাহলে সন্তানরা কি করে তা সবারই জানা আছে। বিষয়টি দায়িত্বে অবহেলা ও অনিয়মের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

এমপি জালাল উদ্দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়ে বলেন, হাসপাতালে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। মানুষ হাসপাতালে আসে বিপদে পড়ে,চিকিৎসার জন্য। চিকিৎসা সেবা মনে হচ্ছে হযবরল। কর্মকর্তা-কর্মচারীদের আরো সজাগ থাকবে হবে। আমি প্রথমবারের মতো এসেছি, সতর্ক করে গেলাম । ভবিষ্যতে অনিয়ম দেখলে কোন ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য সেবায় আমার যা করার প্রয়োজন,আমি তাই করবো।
এদিকে হাসপাতালের পলেস্তারা খসে পড়ছে অনেক জায়গায়। আবার পরিবেশ রয়েছে অস্বাস্থ্যকর,যেনো সুস্থ মানুষ আসলেও অসুস্থ হয়ে পড়বে।

কাউকে না জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের হঠাৎ হাসপাতালে আসাকে সাধুবাদ জানিয়েছেন হাজারো মানুষজন।
নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স তদারকি করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।