;
October 4, 2026, 10:30 pm
শিরোনাম:
ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মতলবে দিনব্যাপী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাইফুর রহমান সবুজঃ

সাইফুর রহমান সবুজঃ

ঐতিহ্যবাহী মতলব সরকারি কলেজ মাঠে কলেজপাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত দিনব্যাপী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।ক্রিকেটের ফাইনাল ম্যাচে ইস্কাটন ওরিয়র্সকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্বাগন স্পোর্টিং ক্লাব। এরপর রাত ৮টায় ফ্লাড লাইটের আলোয় একই পদ্ধতিতে মিনি ফুটবল টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়েছে।এই ফুটবল টুর্নামেন্টে উদয়ন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার(২৩ মার্চ) মতলব সরকারি কলেজ মাঠে সকাল ৮ টায় ৮টি টিমের অংশগ্রহণে নকআউট পদ্ধতির ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস। ৭ ওভার করে প্রতিটি দল খেলার সুযোগ পায়। বিকাল সাড়ে ৪ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনালে ইস্কাটন ওরিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। জবাবে ৮ উইকেট হারিয়ে ৩৮ রানের জয়ের লক্ষ্যে পৌছায় দ্বাগন স্পোর্টিং ক্লাব।১৩৫ রান ও ৭ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুন্যে ম্যান অব দ্যা সিরিজের পুরষ্কার পায় সুমন। বিজয়ী টিমের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু। এসময় অন্যান্য অতিথিগন উপস্হিত ছিলেন।
দিনব্যাপী এই ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আয়োজক কমিটির মুখপাত্র মোঃ বিল্লাল প্রধান।



;