মো:শাহজালাল জুয়েল:
রাজধানীর তুরাগ থানায় যুবদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে একই সংগঠনের আরেক নেতার বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়-এর বিরুদ্ধে মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনায় সহযোগিতা না করায় যুবদল নেতা আতাউর রহমান সানিকে মারধর করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগী আতাউর রহমান সানি গত ২০ মার্চ ২০২৬ তারিখে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ করার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
আজ এক সংবাদ সম্মেলনে আতাউর রহমান সানি বলেন, “আমি অন্যায় কাজে সহযোগিতা না করায় আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু অভিযোগ করার পরও এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।”

তিনি আরও অভিযোগ করেন, মামুন পারভেজ তন্ময় এলাকায় আইনকে তোয়াক্কা না করে আধিপত্য বিস্তার করে চলেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মামুন পারভেজ তন্ময়ের বক্তব্য পাওয়া যায়নি।
তুরাগ থানার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।