August 20, 2026, 11:22 am
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিকের জানাজা সম্পন্ন

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল:

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিকের জানাজার নামাজ পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে।

নিহত সাংবাদিক দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু-এর জানাজার নামাজ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়। অন্যদিকে সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চের সামনে।

জানাজায় উত্তরা, গাজীপুর ও আশুলিয়ার সাংবাদিকবৃন্দ, নিহতদের সহপাঠী, স্বজন এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমদের প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মধ্যবর্তী সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হন। তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।

জানা গেছে, দুর্ঘটনার আগে তারা জসীমউদ্দীন এভিনিউ সড়কের পাকার মাথায় অবস্থিত উত্তরা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে বড় পর্দায় খেলা উপভোগ করেন। খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সংগঠন দুই সাংবাদিকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।