August 20, 2026, 11:21 am
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান।

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল:

উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটির আসন্ন নির্বাহী পরিষদ নির্বাচনে দেলওয়ার–দুলাল পরিষদ থেকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠক অধ্যাপক শেখ মাহমুদ আলম।

তিনি সেক্টর-১৩-এর সকল সম্মানিত ভোটারের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা, সমর্থন এবং চেয়ার প্রতীকে মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক শেখ মাহমুদ আলম বলেন,

“আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অধ্যাপক শেখ মাহমুদ আলম। দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। এবার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিষদ নির্বাচনে দেলওয়ার–দুলাল পরিষদ থেকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”

তিনি বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোট শুধু একজন প্রার্থীকে বিজয়ী করবে না; বরং একটি শিক্ষাবান্ধব, সংস্কৃতিমনস্ক, ঐক্যবদ্ধ ও মানবিক সেক্টর গঠনের পথকে আরও সুদৃঢ় করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে শিশু-কিশোরদের মেধা বিকাশ, শিক্ষার্থীদের সম্মাননা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, প্রবীণদের সম্মাননা, জাতীয় ও ধর্মীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং সেক্টরের সার্বিক সামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষা করাই হবে আমার অঙ্গীকার।”

অধ্যাপক শেখ মাহমুদ আলম উত্তরা সেক্টর-১৩-এর সকল সম্মানিত ভোটারের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন,
“আগামী নির্বাচনে শিক্ষা, সংস্কৃতি, সেবা, সততা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেলওয়ার–দুলাল পরিষদের প্রার্থীদের বিজয়ী করুন। বিশেষ করে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমাকে এবং সমগ্র প্যানেলকে চেয়ার প্রতীকে আপনার অমূল্য ভোট প্রদান করে সেবার সুযোগ দিন। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
চেয়ার মার্কায় ভোট দিন।
দেলওয়ার–দুলাল পরিষদকে বিজয়ী করুন।

শিক্ষা, সংস্কৃতি, ঐক্য ও উন্নয়নের পক্ষে আপনার মূল্যবান ভোট দিন।