;
October 6, 2026, 1:55 am
শিরোনাম:
ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল: উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের রিপোর্টার মো. আরিফুল ইসলাম-এর শ্রদ্ধেয় পিতার জানাজার নামাজ আজ (শুক্রবার) বাদ জুম্মা নলভোগ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ০৮ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী সাংবাদিক ও সর্বস্তরের মুসল্লিদের যথাসময়ে জানাজার নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, উত্তরা প্রেসক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানানো হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।



;