;
October 8, 2026, 8:18 am
শিরোনাম:
NCASC-এর ১৪তম সভা অনুষ্ঠিত: আসন্ন ICAO Audit ও দেশের এভিয়েশন সিকিউরিটি পরিবেশ সুসংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে সভাপতি পদে আলোচনার শীর্ষে মোস্তফা জামান ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী

NCASC-এর ১৪তম সভা অনুষ্ঠিত: আসন্ন ICAO Audit ও দেশের এভিয়েশন সিকিউরিটি পরিবেশ সুসংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল:

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে National Civil Aviation Security Committee (NCASC)-এর ১৪তম সভা আজ বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের চেয়ারম্যান সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল।

সভায় সদস্য হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), জাতীয় রাজস্ব বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

NCASC দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে নীতি, নিরাপত্তা কার্যক্রম ও পারস্পরিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম। দেশের বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সভায় প্রথমে ১৩তম NCASC সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এর মধ্যে বিমানবন্দরের প্রবেশমুখে নিরাপত্তা তল্লাশি জোরদারকরণ, Under Vehicle Scanning System (UVSS)-এর কার্যকারিতা, VIP/CIP লাউঞ্জের স্ক্রিনিং ব্যবস্থা, দেশের বিমানবন্দরসমূহে Contingency পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও সংস্থাসমূহের মধ্যে সমঝোতা স্মারক প্রণয়ন এবং বিমানবন্দরসমূহের Landside এলাকার নিরাপত্তার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া বাংলাদেশ থেকে উৎপত্তি হওয়া কার্গো ও মেইলের High-Risk Cargo and Mail (HRCM) শ্রেণিবিন্যাস, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, নিরাপত্তাজনিত কারণে যাত্রীর অনুপস্থিতিতে খোলা Hold Luggage-এ Security Sticker প্রদান নিশ্চিতকরণ, বিমানবন্দরসমূহে In Aid to Civil Power-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মোতায়েন এবং মিশন-সংশ্লিষ্ট ব্যক্তিদের VIP/CIP হিসেবে গণ্য করার বিষয়সহ পূর্ববর্তী সভার বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরবর্তীতে ১৪তম NCASC সভার এজেন্ডাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। VIP/CIP Immigration কার্যক্রমে যথাযথ প্রটোকল নিশ্চিতকরণ এবং অননুমোদিত প্রবেশ রোধের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। VIP/CIP Immigration Zone-এ নির্ধারিত দাপ্তরিক প্রটোকল ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অননুমোদিত বা নিয়মবহির্ভূত ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রণ আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় Unified Command & Control বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। ICAO Annex-17 এবং দেশের প্রচলিত আইন, বিধি ও National Civil Aviation Security Programme (NCASP)-এর আলোকে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তায় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও অংশীজনের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আসন্ন ICAO Audit-এর প্রেক্ষাপটে বিমানবন্দর পর্যায়ে নিরাপত্তা কার্যক্রমে বেবিচক এর অধীনে কার্যকর সমন্বয়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

এছাড়া বিমানবন্দরের Landside নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থাসমূহের Standard Operating Procedure (SOP) প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। ICAO Audit Protocol Question 3.277-এর আলোকে Landside নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর Quality Control নিশ্চিত করতে প্রয়োজনীয় SOP প্রণয়ন এবং বেবিচকের অনুমোদন গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের সমুদ্রবক্ষে স্থাপিত CAT-2 Precision Approach Lighting System-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ এ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নিরাপত্তা মান ও নির্দেশনার আলোকে কার্যক্রম পরিচালনার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।



;