;
October 8, 2026, 6:13 am
শিরোনাম:
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে সভাপতি পদে আলোচনার শীর্ষে মোস্তফা জামান ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো:শাহজালাল জুয়েল

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরন।
মো:শাহজালাল জুয়েল:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল।

গতকাল  উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের ময়লার মোড় থেকে শুরু হয়ে ১৪ নম্বর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর রোড, পিয়াঙ্কা সিটি এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এই গণসংযোগে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের সদস্য সালাউদ্দিন বাবু, মহানগর উত্তর যুবদলের সদস্য মনিরুল হাসান পিন্টু, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক সদস্য সচিব ফেরদৌস মজুমদার মাসুমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতারা জানান, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।



;