;
October 7, 2026, 3:09 am
শিরোনাম:
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ

রাজধানীর তুরাগ থানা এলাকায় জনসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর তুরাগ থানা এলাকায় জনসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

আজ অনুষ্ঠিত এই জনসভায় বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

সভাপতিত্ব করেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বক্তব্যে বলেন, তুরাগ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি নির্বাচিত হলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।জনসভায় আরও উপস্থিত ছিলেন।

  • ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য আব্দুস সালাম সরকার,রফিকুল ইসলাম খান,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো: জামির হোসেন সহ
    স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    বক্তারা ভোটের দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
    ‎
    ‎
    ‎



;