;
October 6, 2026, 12:23 am
শিরোনাম:
ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মতলব দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি ও জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী পালিত

সাইফুর রহমান সবুজ

 

ছবি:দৈনিক প্রত্যক্ষদর্শী 

মতলব দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ই জুলাই) বিকাল ৪টায় উত্তর বাইশপুর মিয়াজি বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ বাতেন মিয়াজি। প্রধান অতিথির বক্তব্যে বাতেন মিয়াজি বলেন,পল্লীবন্ধু এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের রুপকার। জাতীয় পার্টির শাসন আমলে এদেশের মানুষ শান্তিতে ছিলো।প্রেসিডেন্ট এরশাদ এদেশের সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করেছিলেন।আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে।

মোঃ কামাল হোসেন মামুনের উপস্থাপনায়, হাজী মোঃ ফকির চান প্রধানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ গোলাপ খান।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির নেতা হানিফ গাজী,ইদ্রিস মিয়াজী,অপু সরকার, মোঃ হোসেন মিয়াজী, আবুল খায়ের মিয়াজী।

সবশেষে মিলাদ ও দোয়া মুনাজাতের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোঃ শরীফ।



;