সাইফুর রহমান সবুজঃ
মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী চেকপোস্ট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই সকাল ৮.২০ মিনিটে মতলব পৌরসভা ৩নং ওয়ার্ডের দশপাড়া পানির ট্যাংকি এলসকায় ১টি যাত্রীবাহী হাইএইস গাড়ী থেকে খুকি বেগম(পারভীন) (৬০) নামের এক মহিলাকে তল্লাশি করে আড়াইহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর থানার চাপাইদ( টিয়াবাড়ী) ৪নং ওয়ার্ডের
মৃত মাজেদ শরীফের মেয়ে তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-২৫, তারিখ- ৩০ জুলাই, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০ (খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
উল্লেখ্য যে, ওই নারী আসামী ইতিপূর্বে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় গ্রেফতার হয়েছিলো। পরবর্তীতে আসামীর নামে কুমিল্লা সদর দক্ষিণ থানার মামলা নং-১৬, তাং-১৪/০২/২০২৫ খ্রিঃ, জিআর-৫৭, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি খুকি বেগম ওরফে পারভিনকে আড়াই হাজার ইয়াবা সহ ট্যাবলেটসহ আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে ।