August 20, 2026, 12:18 pm
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর উত্তরখানে পুলিশের অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি তহরুল গ্রেপ্তার

নাদিম মাহমুদ

নাদিম মাহমুদ:

রাজধানীর উত্তরখান থানা এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে ১৬৮ (একশত আটষট্রি) বোতল ফেনসিডিলসহ তহরুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানা পুলিশ।

বুধবার (২৫ জুন, ২০২৬) রাত ১১:৩০ ঘটিকায় উত্তরখান থানাধীন মাজার তালতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল উত্তরখান থানাধীন মাজার তালতলা এলাকার কামরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উক্ত বাড়ির ভাড়াটিয়া তহরুল ইসলামের কক্ষ তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ১৬৮ বোতল অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দতালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম তহরুল ইসলাম (৩২)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ সদর এলাকার মজনু রহমান ও মোছাঃ পানতারা বেগমের পুত্র। সে দীর্ঘদিন ধরে উত্তরখানের মাজার তালতলা এলাকার কামরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

অভিযানের বিষয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান: “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে  ফোর্সসহ সফল অভিযানটি চালানো হয়। উদ্ধারকৃত ফেনসিডিল জব্দের পাশাপাশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এলাকাবাসীর দাবি, উত্তরখান এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন কঠোর ও প্রশংসনীয় অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে।