August 20, 2026, 12:18 pm
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

তরমুজের দাম নিয়ে বাকবিতন্ডায় তিন ক্রেতাকে ধরে গণধোলাই দিলো ব্যবসায়ীরা

মো:মোশারফ হোসেন

মো:মোশারফ হোসেন:রাজধানীর উত্তরায় তরমুজের দাম কম বলায় তিনজন ক্রেতাকে পিটিয়ে আহত করেছে ফল ব্যবসায়ীরা। আজ রোববার (৮ মার্চ) বিকেল সোয়া ৫টায় রাজধানীর উত্তরা ১১নং সেক্টর ২০নং রোডের ২নং আবাসিক বাড়ির নিচ তলায় অবৈধভাবে গড়ে উঠা মার্কেটে ক্রেতাদের উপর এই হামলার ঘটনা ঘটে।

মায়ের দোয়া ফ্রুট হাউজ এবং বিসমিল্লাহ লাইভ বেকারির স্টাফরা চাকু রড় এস.এস পাইপ নিয়ে ক্রেতাদের উপর বেপরোয়া হামলায় তিনজন ক্রেতা গুরুতর আহত হয়। আহতরা হলেন- চান মিয়া, শিপন মিয়া ও মনির হোসেন। তাদের মধ্যে চান মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ছয়জন আটক করেছে। হামলায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আহত শিপন মিয়া প্রত্যক্ষদর্শী কে জানান, মায়ের দোয়া ফ্রুট হাউস থেকে তরমুজ কিনতে আসার পর দরদাম করা অবস্থায় তরমুজ ব্যবসায়ী তর্কে জড়িয়ে পরে। তখন ফল ব্যবসায়ীরা আমার সাথে থাকা বন্ধু চান মিয়াকে চাকু দিয়ে মাথায় আঘাত করে।

তিনি আরও বলেন, আমি প্রতিবাদ করলে আমাকেও এস.এস পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। ফল ব্যবসায়ীর স্বজনদের মালিকানাধীন পাশে অবস্থিত বিসমিল্লাহ লাইভ বেকারির স্টাফরা এসে তারাও অতর্কিত হামলা চালায়। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২টি দোকানের ছয়জনকে স্টাফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাল্টা হামলা রোধে আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।