August 22, 2026, 4:25 pm
শিরোনাম:
আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান।

ইত্তেকাফে থাকা মুসুল্লি ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সেহেরি করলেন এমপি জাহাঙ্গীর

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল:
রাজধানীর উত্তরা দলিপাড়ায় মজুমদার ফাউন্ডেশন বাইতুল জান্নাত জামে মসজিদ কর্তৃক পরিচালিত মিম জিম হিফজুল কোরআন মাদ্রাসা ও জামে মসজিদে রমজান উপলক্ষে ইত্তেকাফে থাকা মুসুল্লি ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সেহেরি করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
সম্প্রতি আয়োজিত এ ব্যতিক্রমী সেহেরি অনুষ্ঠানে মুসুল্লি ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে একত্রে বসে সেহেরি করেন তিনি। এ সময় তিনি রমজানের পবিত্রতা, ইবাদতের গুরুত্ব এবং এতিম শিক্ষার্থীদের প্রতি সমাজের দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. জামির হোসেনের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন খানের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার মুরুব্বি ও মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন এবং এতিম শিক্ষার্থী ও ইত্তেকাফে থাকা মুসল্লিদের সঙ্গে এমন আন্তরিক মিলনমেলায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন।