;
October 8, 2026, 4:22 pm
শিরোনাম:
গণপূর্ত অধিদপ্তরে বড় প্রশাসনিক রদবদল: গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’ NCASC-এর ১৪তম সভা অনুষ্ঠিত: আসন্ন ICAO Audit ও দেশের এভিয়েশন সিকিউরিটি পরিবেশ সুসংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে সভাপতি পদে আলোচনার শীর্ষে মোস্তফা জামান ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল:

হজরত ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা স্বর্ণের পেস্টগুলোর মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।

এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে এ স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল কাস্টমসের প্রিভেন্টিভ টিম।

নজরদারির একপর্যায়ে আরমান উদ্দিন সিদ্দিক নামে এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হলে তাকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়।

এ সময় তার শরীরের পায়ুপথে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় তিনটি ডিম্বাকৃতির পেস্ট পাওয়া যায়।
পরীক্ষা করে পেস্টগুলো স্বর্ণ বলে শনাক্ত করা হয়।

প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে; তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। প্রাথমিকভাবে স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত করা হয়েছে।
কাস্টমসের তথ্যমতে, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।



;