August 21, 2026, 3:31 pm
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

উত্তরায় এস এম জাহাঙ্গীর”র নির্বাচনী প্রচারণা জোরদার

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণখান ৪৯ নম্বর ওয়ার্ডে নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী লাভলী বেগম। তিনি নারী ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপির রাজনীতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও ভোটের গুরুত্ব তুলে ধরেন।
বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকের আয়োজন করেন বিমানবন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমানবন্দর থানা মহিলা দলের সাবেক সদস্য সচিব শারমিন আক্তার।
অনুষ্ঠানে কাওলা নয়াবাড়ি এলাকার প্রায় এক হাজার সাধারণ নারী ভোটার অংশগ্রহণ করেন। উপস্থিত নারী ভোটাররা আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার পাশাপাশি বিএনপি প্রার্থীর প্রতি তাদের সমর্থনের কথা জানান।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।