;
October 7, 2026, 8:59 am
শিরোনাম:
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে সভাপতি পদে আলোচনার শীর্ষে মোস্তফা জামান ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে সভাপতি পদে আলোচনার শীর্ষে মোস্তফা জামান

মো:শাহজালাল জুয়েল

মো:শাহজালাল জুয়েল:

​ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। সম্প্রতি আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন নেতৃত্বের দৌড়ে সভাপতি পদে সবচেয়ে আলোচনায় উঠে এসেছে সদ্য সাবেক সদস্য সচিব মোস্তফা জামানের নাম।

​দলীয় সূত্রে জানা গেছে, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সংগঠনকে সুসংগঠিত রাখার কারণে তৃণমূলে মোস্তফা জামানের শক্তিশালী গ্রহণযোগ্যতা রয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বকে আরও গতিশীল করতে এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একজন পরীক্ষিত ও অভিজ্ঞ নেতা হিসেবে তাঁর ওপর ভরসা রাখছেন স্থানীয় নেতা-কর্মীদের বড় একটি অংশ।

​উল্লেখ্য, এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। বিজ্ঞপ্তিতে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

​বিএনপির হাইকমান্ড এমন এক নেতৃত্ব নির্বাচনের দিকে নজর দিচ্ছে, যারা ঝিমিয়ে পড়া সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করবে এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবে। শীর্ষ পদে মোস্তফা জামানের নাম জোরালোভাবে উচ্চারিত হওয়ায় দলের সাধারণ নেতা-কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​অবশেষে কার হাতে উঠছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্ব, তা জানার জন্য দলীয় সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন সবাই



;