August 20, 2026, 12:18 pm
শিরোনাম:
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, খিলখেতে বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতার জানাজা আজ বাদ জুম্মা ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন; একজন আটক মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

মতলবের বাইশপুরে বন্ধ ঘর থেকে অলক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাইফুর রহমান সবুজঃ

সাইফুর রহমান সবুজঃ

মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর মতলব ব্রীজ সংলগ্ন মতিন মৃধার ঘর থেকে আর, এফ, এল কোম্পানির এস,আর অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে ।

সরজমিনে দেখা যায় মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া ছিলেন এই অলক কুমার মোহন্ত। ৩ মার্চ সারাদিন সে ঘর বাহির না হলে সন্দেহ হয় বাড়ির মালিকের । অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় বিছানায় ঘুমিয়ে আছে অলক । পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে । পুলিশ ঘটনাস্থলে এসে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে । মৃত অলকের বাড়ি রাজশাহীর নওগাঁও এর নেয়ামতপুর । তার পিতার নাম অমল মোহন্ত।

এ বিষয়ে বাড়ির মালিক মতিন মৃধা বলেন, আজ সারাদিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয় । পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে । পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

অলকের একাধিক সহকর্মীরা জানান, গত ২ মার্চ কাজে এসেছিল আজ সে কাজে আসেনি এবং সে মোবাইল ফোন রিসিভ করেনি ।