;
October 7, 2026, 4:23 am
শিরোনাম:
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন ল্যাপটপ-আইপ্যাড এনে মোটর পার্টস ঘোষণা, কর ফাঁকির চেষ্টা ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল আকাশ জয়ের নতুন গল্প—ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি এক বাটি হালিমে ফাঁস গোপন কৌশল: সাভারে পায়ুপথে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য হেভা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী বিমান টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর হচ্ছে সরকার শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ

তুরাগে হত্যা মামলার আসামির বাসা নিয়ে জটিলতা,মামলার আয়ুর বিরুদ্ধে স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ।

ষ্টাফ রিপোর্টার

ষ্টাফ রিপোর্টার:

রাজধানীর তুরাগ থানা এলাকায় একটি হত্যা মামলাকে কেন্দ্র করে আসামির পরিবারের সঙ্গে বাদীপক্ষের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। মামলার ১ নম্বর আসামির স্ত্রী হিরা আক্তার অভিযোগ করেছেন, তাকে ও তার সন্তানদের বাসায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ২২ ভরি স্বর্ণালংকার,২ টি এসি,মোটরসাইকেল, ল্যাপটপ, আই ফোন ও অন্যান্য মালামাল এস আই সাসশত দত্ত ঘটনার পূর্বের তারিখ দিয়ে স্টাম্প করে নিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

হিরা আক্তার জানান, “আমার স্বামী হত্যা মামলার আসামি—এটির বিচার আদালতেই হবে। কিন্তু আমি আমার সন্তানদের নিয়ে নিজ বাসায় ঢুকতে পারছি না। পুলিশের যোগসাজশে আমার স্বামীর কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

আমি আমার বাসায় প্রবেশের অধিকার চাই। যদি থাকতে না দেওয়া হয়, তবে অন্তত আমাদের মালামাল ফেরত দেওয়া হোক।”
তিনি আরও অভিযোগ করেন, মামলাকে হালকা করা এবং রিমান্ডে না নেওয়ার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট এক এসআই (এস এই সাতশত দত্ত) এর বিরুদ্ধে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত এসআই ফোন রিসিভ করেননি। তবে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বাসার চাবি বর্তমানে মামলার বাদীর কাছে রয়েছে। তাকে চাবি নিয়ে আসতে বলা হয়েছে। চাবি নিয়ে এলে তা যথাযথভাবে হস্তান্তর করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী মুজাহিদুল আলমের বিরুদ্ধে আসামির বাসায় থাকা স্বর্ণালংকার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নানা কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে।

যদিও এ বিষয়ে বাদীপক্ষের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।



;